ঢাকা | জুন ২৪, ২০২৬ - ৭:৫৮ অপরাহ্ন

শিরোনাম

মোংলায় কোস্ট গার্ডের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ওষুধ বিতরণ 

  • আপডেট: Wednesday, June 24, 2026 - 5:35 pm

মোংলা প্রতিনিধি।। বাগেরহাটের মোংলায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

আজ বুধবার (২৪ জুন) সকালে জয়মনি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কোস্ট গার্ড বেইস মোংলার উদ্যোগে এ মেডিকেল ক্যাম্পেইন সেবা দেয়া হয়। মেডিকেল ক্যাম্পটি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত হয়। এতে এলাকার অসহায়, দরিদ্র, দুঃস্থ ও শিশুদের চিকিৎসাসেবা দেয়া হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, ক্যাম্পেইনে মোট ২২১ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিষ্ঠালগ্ন থেকেই উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর অংশ হিসেবে নিয়মিত মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বাংলাদেশ কোস্ট গার্ড।