ঢাকা | এপ্রিল ২৫, ২০২৬ - ১০:৩০ অপরাহ্ন

শিরোনাম

মিরসরাইয়ে লোকালয়ে মেছোবাঘ শাবক, পরে অবমুক্ত

  • আপডেট: Saturday, April 25, 2026 - 7:40 pm

মিরসরাই প্রতিনিধি।।
চট্টগ্রামের মিরসরাইয়ে লোকালয় থেকে একটি মেছোবাঘের শাবক উদ্ধার করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার মহামায়া ইকোপার্ক বনে শাবকটি অবমুক্ত করেন বন বিভাগের কর্মকর্তারা।
এর আগে, শুক্রবার সন্ধ্যায় মহামায়া ইকোপার্কে বেড়াতে আসা পর্যটকদের হাতে ধরা পড়ে ওই শাবকটি।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় মিরসরাইয়ের ঠাকুরদিঘী মহামায়া ইকোপার্কে ক্যান্টিনের পাশে ঘুরছিল একটি শাবক। এ সময় কয়েকজন পর্যটক শাবকটি ধরেন। পরে স্থানীয় বনবিভাগ তাদের কাছ থেকে প্রাণীটি উদ্ধার করে নিজেদের হেফাজতে রাখে এবং সকালে শাবকটিকে অবমুক্ত করে।
বন বিভাগের মিরসরাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. আল আমিন বলেন, ‘মহামায়া ইকোপার্কের গেটের ভেতরে শুক্রবার কয়েকজন পর্যটক দুই মাস বয়সী একটি শাবক ধরেন। এরপর খবর পেয়ে আমি উদ্ধার করে নিয়ে আসি। সকালে মেছোবাঘের শাবকটি বনে অবমুক্ত করা হয়েছে।’