ঢাকা | জুন ১৬, ২০২৬ - ৮:৪৪ অপরাহ্ন

শিরোনাম

মানিকছড়িতে বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত, ৪ ইউনিয়নে নতুন কমিটি গঠন

  • আপডেট: Tuesday, June 16, 2026 - 6:20 pm

খাগড়াছড়ি প্রতিনিধি:

তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম আরও গতিশীল ও সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার লক্ষ্যে খাগড়াছড়ির মানিকছড়িতে উপজেলা বিএনপির উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) বিকেল ৪টায় উপজেলা টাউনহলে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মীর হোসেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন।

এছাড়াও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আরব আলী, জয়নাল আবেদীন ও আবুল কাশেম, উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা অলিউল্লাহ হাওলাদার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আলমাছ ও মো. জয়নাল মেম্বার, মানিকছড়ি ইউনিয়ন বিএনপির নেতা শহীদুল ইসলাম, যোগ্যাছোলা ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিন সরকার, তিনটহরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম এবং বাটনাতলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জনগণের আস্থা অর্জন এবং সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে দলের কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বারোপ করেন তারা।

সভা শেষে উপজেলার চারটি ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।