মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন
মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)-এর ২১ সদস্যবিশিষ্ট নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
২ জুন ২০২৬ (মঙ্গলবার) সকাল ১১টায় মহালছড়ি উপজেলার ‘স্বপ্নবিলাস ফ্লাওয়ার ভিলেজে’ আয়োজিত এক বিশেষ সভায় আনুষ্ঠানিকভাবে এই নতুন কমিটির অনুমোদন ও ঘোষণা দেওয়া হয়।
ঘোষিত আংশিক কমিটিতে সভাপতি হিসেবে মোঃ বেলাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহবুব আলম, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ শামিম হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটি গঠন উপলক্ষে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ। এছাড়াও জেলা আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য মোঃ শাহাদাৎ হোসেন ও মোঃ রবিউল হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে সভায় আরও উপস্থিত ছিলেন পার্বত্য যুব পরিষদ খাগড়াছড়ি জেলার সভাপতি মোঃ জালাল হোসেন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলার সভাপতি মোঃ মুজাহিদুল ইসলাম, মহালছড়ি উপজেলার আহ্বায়ক মোঃ সাইদুর রহমান এবং সদস্যসচিব মোঃ সাকাওয়াত হোসেন।
অনুষ্ঠানে নাগরিক পরিষদ, যুব পরিষদ ও ছাত্র পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সভায় পিসিএনপি খাগড়াছড়ি জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি তাঁর বক্তব্যে পাহাড়ে শান্তি, স্থিতিশীলতা ও সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন এবং সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।











