ঢাকা | মে ১০, ২০২৬ - ৭:০২ অপরাহ্ন

শিরোনাম

ভারতে পাচারকালে ১২ বিজিবির অভিযানে বার্মিজ মেশিন আটক

  • আপডেট: Sunday, May 10, 2026 - 6:47 pm

বরকল প্রতিনিধি:

রাঙামাটির বরকলে ভারত পাচারকালে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার বার্মিজ মেশিন আটক করেছে ছোট হরিণা জোনের ১২ বিজিবি।

রোববার (১০ মে) ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) এর আওতাধীন জাঙ্গিয়াছড়া ব্রিজ সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ছোটহরিণা ব্যাটালিয়ন সদরের একটি টহলদল দুটি বার্মিজ মেশিন আটক করে।

আটককৃত বার্মিজ মেশিন দুটির আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

ছোট হরিণা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, সীমান্তে চোরাচালান রোধে ১২ বিজিবি সবসময় সতর্ক রয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, অবৈধ চোরাচালান প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাকৃতিক ও বনজ সম্পদ সংরক্ষণের লক্ষ্যে বিজিবির নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।

এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।