ঢাকা | জুলাই ২৬, ২০২৬ - ১০:৫২ পূর্বাহ্ন

শিরোনাম

বান্দরবান জেলা পুলিশের জুন মাসের শ্রেষ্ঠ এসআই (নিঃ) নির্বাচিত লামা থানার শাকিল আহমেদ

  • আপডেট: Sunday, July 26, 2026 - 8:51 am

লামা (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবান পার্বত্য জেলা পুলিশের জুন-২০২৬ মাসের শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (নিরস্ত্র) [এসআই (নিঃ)] নির্বাচিত হয়েছেন লামা থানায় কর্মরত এসআই (নিঃ) মো. শাকিল আহমেদ।

শনিবার (২৫ জুলাই) বান্দরবান জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত এসআইদের মাসব্যাপী কর্মদক্ষতা, পেশাগত নিষ্ঠা, আইন-শৃঙ্খলা রক্ষায় অবদান, অপরাধ দমন, তদন্ত কার্যক্রম এবং জনসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকার মূল্যায়নের ভিত্তিতে তাঁকে জুন-২০২৬ মাসের শ্রেষ্ঠ এসআই (নিঃ) হিসেবে নির্বাচিত করা হয়।

দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের জন্য লামা থানায় কর্মরত এসআই (নিঃ) মো. শাকিল আহমেদ ইতোমধ্যে সহকর্মী এবং সাধারণ মানুষের কাছে একজন দক্ষ ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি অর্জন করেছেন। তাঁর এ স্বীকৃতিতে লামা থানার পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আনন্দ প্রকাশ করেছেন এবং তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সংশ্লিষ্টদের মতে, এ ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনে উৎসাহিত করবে এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করতে ইতিবাচক ভূমিকা রাখবে।