ঢাকা | জুলাই ২১, ২০২৬ - ১১:৫২ অপরাহ্ন

শিরোনাম

বাঘাইছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, পরিবার পরিকল্পনা কর্মীদের সম্মাননা

  • আপডেট: Tuesday, July 21, 2026 - 3:02 pm

বাঘাইছড়ি প্রতিনিধি:

“ছেলে হোক, মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বাঘাইছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা মিনি কনফারেন্স হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রবিন ভট্টাচার্য। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাদিমুল ইসলাম।

এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা সেবা সম্প্রসারণ, মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন ইউনিয়নে দায়িত্ব পালনকারী পরিবার পরিকল্পনা বিভাগের শ্রেষ্ঠ কর্মীদের সনদপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।