ঢাকা | জুলাই ১৬, ২০২৬ - ৬:৪৫ অপরাহ্ন

শিরোনাম

বরকলে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট: Thursday, July 16, 2026 - 4:40 pm

বরকল (রাঙ্গামাটি) প্রতিনিধি।।

রাঙ্গামাটির বরকলে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় বরকল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ফালিট্যাঙ্গাচুক হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব দাশ পুরকায়স্থের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরকল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক ও ৩নং আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবিমল চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা রিপন চন্দ্র ভদ্র, বরকল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম, বরকল উপজেলা প্রেসক্লাবের সভাপতি তসলিম উদ্দিন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা জুলাই বিপ্লবের বীর শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, জুলাই শহিদদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে দেশ নতুন পথচলার সুযোগ পেয়েছে। শহিদদের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে এবং দেশের উন্নয়ন-অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জুলাই আন্দোলনে শাহাদাতবরণকারী সকল শহিদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।