ঢাকা | জুন ২২, ২০২৬ - ৩:৩৯ অপরাহ্ন

শিরোনাম

পদপিষ্ট-কাণ্ডে অনলাইনে হাজিরা দিলেন আল্লু অর্জুন

  • আপডেট: Monday, June 22, 2026 - 12:55 pm

বিনোদন ডেস্ক।। সন্ধ্যা থিয়েটারে পদপিষ্টের ঘটনায় সোমবার আদালতের হাজিরা এড়ালেন অভিনেতা আল্লু অর্জুন। সপ্তাহের প্রথম দিন ছিল মামলার শুনানি। আদালত আগেই হাজির নির্দেশ জারি করে। কিন্তু এদিন সশরীরে আদালতে উপস্থিত হননি অভিনেতা। তবে অভিনেতা ভার্চুয়াল শুনানিতে ছিলেন বলে জানা গিয়েছে।

আল্লুর আইনজীবী আদালতকে জানান, বর্তমানে একটি ছবির শুটিংয়ের কাজে তিনি মুম্বইয়ে রয়েছেন। সেই কারণেই আদালতে সশরীরে হাজির হওয়া সম্ভব হয়নি। খবর, আদালতের অনুমতি নিয়ে তিনি অনলাইন মাধ্যমে শুনানিতে অংশগ্রহণ করেন। , আগে থেকেই আদালতের কাছে এই বিষয়ে আবেদন জানানো হয়েছিল বলে দাবি অভিনেতার আইনজীবীর।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২: দ্য রুল’-এর বিশেষ প্রদর্শনী ঘিরে বিপুল জনসমাগম হয়। আল্লু অর্জুনকে একঝলক দেখার জন্য হাজার হাজার অনুরাগী থিয়েটারের বাইরে ভিড় জমিয়েছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে হুড়োহুড়ি ও পদপিষ্টের ঘটনা ঘটে। সেই দুর্ঘটনায় রেভতী নামে এক মহিলার মৃত্যু হয় এবং তাঁর ছেলে গুরুতর আহত হয়।

ঘটনার তদন্তে হায়দরাবাদ পুলিশ মোট ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় অনুমতি, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং জনসমাগম নিয়ন্ত্রণের ক্ষেত্রে একাধিক গাফিলতি ছিল বলে অভিযোগ। চার্জশিটে উল্লেখ করা হয়েছে যে নিরাপত্তা সংক্রান্ত নিয়মাবলি যথাযথ ভাবে মেনে চলা হয়নি। এর ফলেই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। ২০২৪ সালের ডিসেম্বরে এই মামলায় আল্লু অর্জুনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে তেলঙ্গানা হাই কোর্ট তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দেয়। পরবর্তীতে তিনি জামিনও পান