ঢাকা | জুন ৮, ২০২৬ - ৩:৩৭ অপরাহ্ন

শিরোনাম

ড. ইউনূস-নূর জাহানসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

  • আপডেট: Monday, June 8, 2026 - 1:10 pm

নিজস্ব প্রতিবেদক।। হামের টিকা নিয়ে অসঙ্গতি ও অব্যবস্থাপনার অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদনটি খারিজ হয়ে গেছে।

কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে এ আবেদন করেন। মামলা বিষয়ে শুনানি শেষে দুপুরে আবেদন খারিজ করেন আদালত।

ড. ইউনূস ছাড়া যাদের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে তারা হলেন– ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম,স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।

মামলার আবেদনে অভিযোগ করা হয়, ইউনিসেফের মাধ্যমে হাম ও রুবেলার টিকা আমদানির প্রচলিত প্রক্রিয়া বন্ধ করে দীর্ঘ সময় বিলম্বে বিকল্প ব্যবস্থা গ্রহণের কারণে দেশে টিকার সংকট সৃষ্টি হয়। এতে হামের প্রাদুর্ভাব বেড়ে মহামারি পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং হাজারো শিশু আক্রান্ত হয়েছে।

বাদীপক্ষের দাবি, সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহেলা ও দায়িত্বহীনতার কারণে শিশুদের জীবন ঝুঁকির মুখে পড়ে এবং বহু শিশুর মৃত্যু ঘটে।