ঢাকা | মে ১১, ২০২৬ - ৫:২৭ অপরাহ্ন

শিরোনাম

জামায়াতের নিবন্ধন নিয়ে হাইকোর্টের রায় ন্যায়সংগত ছিল না: আপিল বিভাগ

  • আপডেট: Monday, May 11, 2026 - 3:04 pm

নিজস্ব প্রতিবেদক।। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল অবৈধ ঘোষণা করে দেওয়া আপিল বিভাগের রায় প্রকাশ হয়েছে। আপিল বিভাগের প্রকাশিত রায়ে জামায়াতের নিবন্ধন বাতিলে হাইকোর্টের আদেশটি ন্যায়সংগত ছিল না বলে উল্লেখ করা হয়েছে।

আজ সোমবার (১১ মে) সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার সদস্যর বেঞ্চের ৫১ পৃষ্ঠার পূণাঙ্গ রায় প্রকাশ করা হয়। জামায়াতের আইনজীবী শিশির মনির বিষয়টি নিশ্চিত করেন।

২০২৫ সালের ১ জুন দেওয়া রায়ে বলা হয়েছে, নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় ন্যায়সংগত ছিল না। রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে এক যুগ আগে হাইকোর্টের দেওয়া রায় বাতিল ঘোষণা করেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ রায় দেন।

পরে এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব আখতার আহমেদ বলেন, আদালতের নির্দেশনা ইসিতে পৌঁছালে জামায়াতের নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে আপিল বিভাগের রায়ে বলা হয়, দলটির ক্ষেত্রে পেন্ডিং (অনিষ্পন্ন) রেজিস্ট্রেশন ইস্যু এবং অন্য কোনো ইস্যু যদি থেকে থাকে, তা সাংবিধানিক ম্যান্ডেট (বিচারগত ও আইনগত) পুরোপুরি প্রয়োগ করে নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দেয়া হলো।

গত ১৪ মে দলটির করা আপিল ও লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) ওপর শুনানি শেষে আপিল বিভাগ রায়ের জন্য ১ জুন তারিখ ধার্য করেন। সে অনুযায়ী আজ সকাল ১০টার পর রায় ঘোষণা করেন আদালত।

রায়ের পর জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেন, ‘জামায়াতে ইসলামী দেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে তার নিবন্ধন ফিরে পায়। রাজনৈতিক উদ্দেশ্যে মামলার মাধ্যমে জামায়াতের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল। আজকের এই রায়ের মাধ্যমে বহুদলীয় গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক সংসদ প্রাপ্তি নিশ্চিত হলো।’