ঢাকা | মে ২৪, ২০২৬ - ৭:০৬ অপরাহ্ন

শিরোনাম

জাতীয় শিক্ষা পদকে কাপ্তাই উপজেলা পর্যায়ে ৮ বিষয়ে প্রথম দেবরাজ দাশ

  • আপডেট: Sunday, May 24, 2026 - 5:55 pm

 

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ রাঙামাটির কাপ্তাই উপজেলা পর্যায়ে অংশ নিয়ে ৮টি বিষয়ে প্রথম স্থান অর্জন করেছে রাইখালী রিফিউজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী দেবরাজ দাশ।

গত শনিবার (২৩ মে) সকালে কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা পর্যায়ের এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে একইদিন বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দেবরাজ দাশের পিতা এবং রাইখালী রিফিউজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রবাল দাশ জানান, তাঁর ছেলে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় ৮টি ইভেন্টে অংশগ্রহণ করে সবগুলোতেই প্রথম স্থান অর্জন করেছে।

দেবরাজ অংকদৌড়, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, রবীন্দ্রসংগীত, কুইজ-সাধারণ জ্ঞান, কুইজ-গণিত, কাবিং এবং দলীয় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রতিটি বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করে।

উপজেলা পর্যায়ে দেবরাজের এ সাফল্যে কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, রাইখালী রিফিউজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কান্তি দেসহ বিদ্যালয়ের শিক্ষকরা তাকে অভিনন্দন জানিয়েছেন।