মায়ানমারে পাচারকালে ৩৫৫ বস্তা সিমেন্টসহ ৯ পাচারকারী আটক
এম এ হাসান, টেকনাফ।
অবৈধভাবে শুল্ককর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারকালে ৩৫৫ বস্তা সিমেন্টসহ ৯ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
সেন্টমার্টিনের দক্ষিণ–পশ্চিম সমুদ্র এলাকায় গত ২৩ মে শনিবার বিকাল ৫টায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ককর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৩৫৫ বস্তা সিমেন্ট এবং পাচারকাজে ব্যবহৃত বোটসহ ৯ জন পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।











