ঢাকা | মে ১৮, ২০২৬ - ৭:৫৮ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট: Monday, May 18, 2026 - 6:31 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

রাঙামাটির কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের আওতায় কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা জাফরুল আলম নিজামী। এসময় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নৈতিকতার অভাবে সমাজে নানা ধরনের অবক্ষয় দেখা দিচ্ছে। মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে সামাজিক ও ধর্মীয় নীতি-নৈতিকতার চর্চা বৃদ্ধি করতে হবে। তরুণ প্রজন্মকে সুশিক্ষা ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে শিক্ষাসামগ্রী ও ফলজ গাছ বিতরণ করা হয়।