ঢাকা | সেপ্টেম্বর ১৮, ২০২৬ - ৬:০৯ অপরাহ্ন

শিরোনাম

আন্তর্জাতিক

নরেন্দ্র মোদীর জন্মদিন

ছেলে পরীক্ষার্থী কমে যাচ্ছে কেন- প্রশ্ন প্রধানমন্ত্রীর

A quick brown fox jumps over the lazy dog. : image Caption

অনলাইন ডেস্ক: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এবারের এই পরীক্ষায় মেয়েদের তুলনায় ছেলেদের সংখ্যা কম। তাই ছেলেদের সংখ্যা কমে যাওয়ার কারণ কী তা খতিয়ে দেখতে মন্ত্রণালয়কে নিদের্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২৮ জুলাই) সকালে গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসএসসি ও সমমানের ফলাফলের কপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী বলেন, “২০২৩ সালে এসএসসি ও সমমানে পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনের ২০ লাখ ৭৮ হাজার ২১৬ জন পরীক্ষার্থী ছিল। এর মধ্যে ছাত্র সংখ্যা হচ্ছে ১০ লাখ ২৪ হাজার ৯৮০ জন, যা ৪৯.৩২ শতাংশ। ছাত্রী সংখ্যা হচ্ছে ১০ লক্ষ ৫৩ হাজার ২৪৬ জন, যা ৫০.৬৮ শতাংশ। ছেলের সংখ্যা কেন কমে যাচ্ছে একটু ভেবে দেখা দরকার। এরা কি স্কুলে যাচ্ছে না? পরীক্ষার্থী সংখ্যা কেন কমে গেল? আমার মনে হয় শিক্ষা মন্ত্রণালয়কে তা ভালোভাবে দেখা দরকার।”

সম্পর্কিত