ঢাকা | নভেম্বর ৫, ২০২৬ - ৩:১৭ অপরাহ্ন

শিরোনাম

রাজনীতি

শ্রমিক আন্দোলনে বাইরের শক্তির অশুভ পাঁয়তারা চলছে: মিয়া গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক।। চলমান পোশাকশ্রমিক আন্দোলনকে ইস্যু বানিয়ে দেশকে অস্থিতিশীল করতে বাইরের শক্তি অশুভ উদ্দেশ্য বাস্তবায়নের পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, শ্রমিকদের মজুরি বোর্ড গঠনে দলীয়করণ করেছে সরকার, যা পুরোপুরি অনুচিত হয়েছে। শিল্প বাঁচলে দেশ বাঁচবে, আবার শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে। তাই শিল্প মালিক ও শ্রমিকদের যেকোনো সমস্যার একটি ভারসাম্যপূর্ণ সমাধান করার জন্য তিনি সরকারের প্রতি জোর আহ্বান জানান।

আন্দোলন দমনে পুলিশ শ্রমিকদের ওপর অমানবিক আচরণ করেছে বলে অভিযোগ তুলে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উসকানিদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, এই প্রক্রিয়ায় কোনোভাবেই যেন সাধারণ শ্রমিকেরা হয়রানির শিকার না হন। এছাড়া দেশের অর্থনীতির চাকা থামিয়ে দেয় এবং শিল্পের ক্ষতি করে—এমন কোনো আন্দোলনে না জড়াতে তিনি শ্রমিকদের প্রতি আহ্বান জানান।

সম্পর্কিত