ঢাকা | জুলাই ১৪, ২০২৬ - ৬:২০ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাইয়ে জুলাই শহীদ দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • আপডেট: Tuesday, July 14, 2026 - 3:50 pm

 

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাইয়ে আগামী ১৬ জুলাই যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১টায় কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’-তে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম।

সভায় বক্তব্য দেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং এবং কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হারুনুর রশীদ।

সভায় সরকারি কর্মসূচির আলোকে আগামী ১৬ জুলাই কাপ্তাই উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের বিষয়ে আলোচনা করা হয়।

প্রস্তুতি সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।