ঢাকা | জুলাই ৩, ২০২৬ - ১০:০০ অপরাহ্ন

শিরোনাম

রাজস্থলীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী ও নজরুল বর্ষ উদযাপন

  • আপডেট: Thursday, July 2, 2026 - 5:56 pm

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির রাজস্থলী উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী এবং ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় সারাদেশের সঙ্গে সমন্বয় রেখে উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার উপলক্ষে রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, সাধারণ সম্পাদক মঞো মারমা, সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম মেম্বার, সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া, রাঙামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনি এবং উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ।

আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসামান্য সাহিত্যকর্ম, দেশপ্রেম, সাম্য, মানবতা ও বিদ্রোহী চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা নতুন প্রজন্মের মধ্যে নজরুলের আদর্শ, সাহিত্য ও সংস্কৃতি চর্চা আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে দেশাত্মবোধক গান, গণসংগীত ও নজরুলসংগীত পরিবেশনের মাধ্যমে উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করা হয়।

  • অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, সুধীজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।