ঢাকা | জুন ৫, ২০২৬ - ৮:৪৬ অপরাহ্ন

শিরোনাম

চট্টগ্রামে ঐতিহাসিক ঈদে গাদীর উদযাপন ও অভিষেক অনুষ্ঠিত হলো

  • আপডেট: Friday, June 5, 2026 - 6:57 pm

নিজস্ব প্রতিনিধি :

মাওলা আমিরুল মু’মেনীন, খলিফাতুল মুসলিমিন হযরত আলীর (আ.) ঐতিহাসিক ঈদে গাদীর উদযাপন ও মাওলার অভিষেক অনুষ্ঠিত হয়। এ দিনকে স্মরণ করে রাখতে মাওলা হযরত আলী (রা.) সানে চট্টগ্রাম নগরীর সদরঘাট ইমামবাড়া থেকে এক র‍্যালি বের করে। র‍্যালিটি সদরঘাট রোড, নিউমার্কেট মোড়, টাইগারপাস মোড়, ইস্পাহানী মোড়সহ শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলো প্রদক্ষিণ করে। পরে মাওলা হযরত আলী (রা.) সানে খুতবা পাঠ ও আলোচনা করেন।

শুক্রবার (৫ জুন) জুমার নামাজ আদায় শেষে হযরত আলী (আ.)-এর গাদীর অনুসারীরা এ র‍্যালি বের করে। এ সময় গাদীর খুমে দাঁড়িয়ে হযরত মুহাম্মদ (সা.) যে ভাষণ প্রদান করেন, সেই মূল খুতবা পাঠ করেন ইমামবাড়ার ইমাম হুজ্জাতুল মাওলানা মুহাম্মদ আমজাদ হোসেন।

উপস্থিত ছিলেন ডা. কামরুল ইসলাম, মাওলানা মামুনুল হক, খালেক পারভেজ, আরিফ বাবর প্রমুখ। হযরত মাওলা আলী (রা.) সানে নাত ও গজল পরিবেশন করেন শিল্পী জুয়েল দ্বীপ। শহর প্রদক্ষিণের সময় প্রতিটি মোড়ে পথচারীদের মাঝে তবারুক বিতরণ করা হয়।