ঢাকা | মে ১১, ২০২৬ - ৫:২৬ অপরাহ্ন

শিরোনাম

ঈদগাঁওয়ে পুলিশের পৃথক অভিযানে ৯ আসামি গ্রেফতার

  • আপডেট: Sunday, May 10, 2026 - 9:04 pm

ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার:

কক্সবাজারের ঈদগাঁও থানার পুলিশের পৃথক অভিযানে জুয়া, হত্যা চেষ্টা মামলা ও পরোয়ানাভুক্তসহ ৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১০ মে) দিনব্যাপী থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ সময় জুয়ার বিভিন্ন সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে ইসলামাবাদ ইউনিয়নের ৬ জন এবং ঈদগাঁও ইউনিয়নের ৩ জন রয়েছেন। তাদের বিরুদ্ধে জুয়া খেলা, হত্যা চেষ্টা মামলায় সম্পৃক্ততা এবং আদালতের পরোয়ানা থাকার অভিযোগ রয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন ইসলামাবাদ ইউনিয়নের আবুল কালাম (৪৬), পিতা- তাজুল মুল্ক; শাহ আলম (৬০), পিতা- মৃত দুদু মিয়া; মোহাম্মদ সালাম (৫০), পিতা- হাকিম আলী; শমসুল আলম (৫৮), পিতা- মৃত মো. হোসেন; কামাল হোসেন (৪৬), পিতা- মৃত কবির আহমদ এবং মো. জাহেদ (২১), পিতা- নুরুল হুদা (পালক পিতা- ফরিদুল আলম)।

এছাড়া ঈদগাঁও ইউনিয়নের জসিম উদ্দিন (২৬), পিতা- জাকের আহমদ; নুর আবছার (২০), পিতা- নুরুল হক, বর্তমানে ঈদগাঁও বাসস্টেশন এলাকায় আবু তাহের কোম্পানির ভাড়াঘরে বসবাসকারী এবং দিদার, পিতা- মৃত মোক্তার আহাম্মদকে গ্রেফতার করা হয়েছে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, “জুয়ার মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। সমাজে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।