ঢাকা | মে ১১, ২০২৬ - ৫:২৬ অপরাহ্ন

শিরোনাম

টেকনাফ পৌরসভায় নিবন্ধিত জেলেদের মধ্যে ভিজিএফ চাল বিতরণ

  • আপডেট: Sunday, May 10, 2026 - 8:41 pm

এম এ হাসান, টেকনাফ।।

কক্সবাজারের টেকনাফ পৌরসভায় কর্মহীন হয়ে পড়া ৪৭০ জন নিবন্ধিত জেলের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

১০ মে (রোববার) সকাল ৯ ঘটিকায় টেকনাফ পৌরসভা ভবনে উক্ত চাল বিতরণ শুরু হয়।

বিতরণকালীন সময় উপস্থিত ছিলেন টেকনাফ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুহিউদ্দিন ফয়েজী, টেকনাফ উপজেলা মৎস্য অধিদপ্তরের সহকারী মৎস্য কর্মকর্তা শহীদুল আলম, টেকনাফ পৌরসভার কর আদায়কারী রবিউল ইসলাম ও পৌর মৎস্যজীবী দলের আহ্বায়ক আব্দুল মান্নান প্রমুখ।

উপস্থিত কর্মকর্তারা জানান, ৫৮ দিন সাগরে মাছ ধরা বন্ধ থাকার কারণে সরকারের সহযোগিতায় জেলে পরিবারগুলো এ সহায়তা পাচ্ছে। এছাড়াও এ সময় পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

টেকনাফ পৌরসভার কর আদায়কারী রবিউল ইসলাম বলেন, অধিকাংশ জেলে আজ এসে চাল নিয়ে গেছেন। বাকি থাকা জেলেদের চাল আগামীকাল দিয়ে দেওয়া হবে বলে তিনি জানান।

সরকারি বন্ধের দিনে জরুরি সহযোগিতা হিসেবে সঠিক সময়ে চাল দেওয়ার ব্যবস্থা করায় উখিয়া-টেকনাফের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে ধন্যবাদ জানিয়েছেন জেলেরা।