ঢাকা | এপ্রিল ২৯, ২০২৬ - ৪:৩৯ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাই সমবায়ীদের আয়বর্ধনমূলক ৩ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

  • আপডেট: Wednesday, April 29, 2026 - 2:54 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের কাপ্তাই, রাঙামাটির আয়োজনে মহিলা উন্নয়ন অনুবিভাগের সমবায়ীদের নিয়ে ৩ দিনব্যাপী আয়বর্ধনমূলক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা বিআরডিবি হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের যুগ্ম পরিচালক (মউ) মিজানুর রহমান। এসময় তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী হয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে এবং নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে।

বিআরডিবি রাঙামাটি জেলার উপ-পরিচালক মোঃ এনামুল হকের সভাপতিত্বে কাপ্তাই উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবদুল্লাহ আল বাকেরের সঞ্চালনায় এসময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ অফিসার ড. মো. এনামুল হক হাজারী এবং রাঙামাটি সদর বিআরডিবি কর্মকর্তা কাজী মাহমুদ হাসান।

৩ দিনব্যাপী প্রশিক্ষণে ৩০ জন সমবায়ী অংশ নিচ্ছেন।