ঢাকা | এপ্রিল ২১, ২০২৬ - ৪:৫২ অপরাহ্ন

শিরোনাম

লংগদুতে এসএসসি দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৬৬৮ পরীক্ষার্থী

  • আপডেট: Tuesday, April 21, 2026 - 2:05 pm

লংগদু (রাঙ্গামাটি)

সারাদেশের ন্যায় রাঙ্গামাটির লংগদুতেও সুন্দর ও সুষ্ঠু পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে লংগদু উপজেলার চারটি কেন্দ্রে মোট ৬শ ৬৮ জন পরীক্ষার্থী এসএসসি দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করেন।

এবছর লংগদু সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে দাখিল (মাদ্রাসা)-এর মোট ১১৯ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নেন। তার মধ্যে ৬১ জন ছাত্র এবং ৫৮ জন ছাত্রী রয়েছেন। এ কেন্দ্রে সবাই উপস্থিত রয়েছেন।

এছাড়াও লংগদু সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্র একে (০১) এসএসসি পরীক্ষার্থী নিয়মিত ও অনিয়মিত ৩১৫ জন। তার মধ্যে আজকের পরীক্ষার্থী ২০২ জন। অনুপস্থিত ৫ জন। এতে ছাত্র ৮৭ এবং ছাত্রী আছেন ১১৫ জন।

অপরদিকে লংগদু বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র দুই (০২) মোট পরীক্ষার্থী রয়েছেন ১৭২ জন। তার মধ্যে উপস্থিত ১৬৯ এবং অনুপস্থিত আছেন ০৩ জন। এ কেন্দ্রে ছাত্র রয়েছেন ৮৭ জন এবং ছাত্রী ৮২ জন।

এদিকে রাবেতা মডেল উচ্চবিদ্যালয়ে ভোকেশনাল কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন ৬২ জন। তার মধ্যে ছাত্র ৩৬ এবং ছাত্রী ২৬ জন। এ কেন্দ্রে সকল পরীক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত আছেন।

বিভিন্ন কেন্দ্রে সরেজমিনে দেখা যায়, নিরবিচ্ছিন্নভাবে পরীক্ষা চলমান রয়েছে। প্রত্যেকটি কেন্দ্রের হলে শিক্ষকদের পাশাপাশি নিরাপত্তা ও নকলমুক্ত পরিবেশ ঠিক রাখতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

পরীক্ষার আনুষঙ্গিক বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন বলেন, যথাসময়ে পরীক্ষার কেন্দ্রগুলোতে পরীক্ষার কার্যক্রম শুরু করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তার জন্য প্রত্যেকটি কেন্দ্রের হলে হলে সিসিটিভি স্থাপন করা হয়েছে।