ঢাকা | এপ্রিল ১৫, ২০২৬ - ২:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম

রাঙ্গামাটি রাজস্থলীতে বাংলা নববর্ষ উদযাপন

  • আপডেট: Tuesday, April 14, 2026 - 6:55 pm

রাজস্থলী প্রতিনিধি।।

রাজস্থলীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি, বৈশাখী শোভাযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ সকালে এই উপলক্ষে উপজেলা পরিষদের প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়ে রাজস্থলী বাজার প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে মিলিত হয়।

পরে উপজেলা পরিষদের চত্বরে উপজেলার বাঙালি, মারমা, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা ও খিয়াংদের নববর্ষের নিজস্ব ঐতিহ্যের সাংস্কৃতিক নৃত্য অনুষ্ঠিত হয়। সবশেষে পহেলা বৈশাখের ঐতিহ্য হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকলের জন্য পান্তা-ইলিশের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তারের সভাপতিত্বে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজুরুল ইসলাম, প্রাণিসম্পদ দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. মোঃ নোমান, উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, জামায়াতের সভাপতি মাওলানা ফরিদ আহম্মদসহ বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।