ঢাকা | এপ্রিল ১৫, ২০২৬ - ৪:২৩ পূর্বাহ্ন

শিরোনাম

খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

  • আপডেট: Tuesday, April 14, 2026 - 6:45 pm

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বিশেষ টহল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সেগুন ও গামারী কাঠ জব্দ করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর লোগাং জোন।

মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ৯টার দিকে জেসিও নায়েব সুবেদার ব্যান্ড মোঃ তুষার হোসেনের নেতৃত্বে আদি ত্রিপুরা পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা সেগুন ও গামারীর গোলকাঠ জব্দ করা হয়।

অভিযানে মোট ৮০.১১ ঘনফুট কাঠ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২১ হাজার ৫৯৩ টাকা বলে জানিয়েছে বিজিবি সূত্র।

পরে জব্দকৃত কাঠ আইনগত প্রক্রিয়া শেষে পানছড়ি বন বিভাগের কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কাঠ পাচার রোধে তাদের নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানানো হয়।