ঢাকা | এপ্রিল ১৪, ২০২৬ - ৬:০১ অপরাহ্ন

শিরোনাম

ইরান এখনো অনেক সক্ষমতা প্রকাশ করেনি: আইআরজিসির হুঁশিয়ারি

  • আপডেট: Tuesday, April 14, 2026 - 11:10 am

আন্তর্জাতিক ডেস্ক।। যুদ্ধ পুনরায় শুরু হলে নিজেদের অপ্রকাশিত সামরিক সক্ষমতা প্রকাশ করা হবে বলে সতর্ক করেছে ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)।

আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি বলেন, ইরান এখনো তাদের অনেক সক্ষমতা প্রকাশ করেনি।

তিনি সতর্ক করে বলেন, যদি সংঘাত আবার শুরু হয়, তাহলে ইরান এমন আধুনিক যুদ্ধ কৌশল ব্যবহার করবে, যার মোকাবিলা করা প্রতিপক্ষের জন্য অত্যন্ত কঠিন হবে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইসলামাবাদে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকে কোনো চূড়ান্ত সমঝোতা না হলেও দুই পক্ষের যোগাযোগ অব্যাহত রয়েছে। কূটনৈতিক সূত্র বলছে, খুব শিগগির দ্বিতীয় দফা আলোচনায় বসতে পারে দুই দেশ।

জানা গেছে, আগামী বৃহস্পতিবারই নতুন করে বৈঠক হতে পারে। ছয় সপ্তাহের সংঘাতের অবসান ঘটাতে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চলছে।

পাকিস্তান এখনো মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। ইসলামাবাদ বৈঠকের পরও দেশটি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তা আদান-প্রদান চালিয়ে যাচ্ছে।

কূটনৈতিক সূত্র জানায়, নতুন বৈঠকের সম্ভাব্য স্থান হিসেবে আবারও ইসলামাবাদের নাম আলোচনা হচ্ছে। পাশাপাশি জেনেভাকেও বিকল্প স্থান হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সূত্র: বিবিসি