ঢাকা | এপ্রিল ১২, ২০২৬ - ৫:৫৭ অপরাহ্ন

শিরোনাম

জাতির সঙ্গে গাদ্দারি করে যাত্রা শুরু করেছে বিএনপি: জামায়াত আমির

  • আপডেট: Sunday, April 12, 2026 - 2:26 pm

নিজস্ব প্রতিবেদক।। জাতির সঙ্গে গাদ্দারি করে বিএনপি যাত্রা শুরু করেছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ রোববার (১২ এপ্রিল) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, ক্ষমতার চেয়ার নির্মম। ক্ষমতা মানুষকে অতীত ভুলিয়ে দেয়। সংসদের ভেতরেই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা স্বীকার করেছে সরকার দলীয় প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বিএনপি জাতির সাথে গাদ্দারি করে তাদের যাত্রা শুরু করেছে। জুলাই শহীদরা কোনো দলের নয়, তারা জাতির সম্পদ।

জামায়াত আমির বলেন, গণভোটকে ফেলে দেওয়া জাতিকে অপমান করার সামিল। গায়ের জোরে বিএনপি গণভোট ফেলে দিয়েছে।

তিনি বলেন, সংসদে ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছে বিএনপি। জনগুরুপূর্ণ অধ্যাদেশগুলো গায়ের জোরে ফেলে দিয়েছে বিএনপি।

জামায়াত আমির বলেন, বাংলাদেশ ব্যাংক, ক্রিকেট বোর্ড, জেলা প্রশাসকসহ সব জায়গায় ফ্যাসিবাদী কায়দায় একদলীয় শাসন কায়েম করতে চায় বিএনপি।

তিনি বলেন, সংসদে বিরোধীদলকে অন্ধকারে রেখে ব্ল্যাক মেইল করা হয়।