ঢাকা | এপ্রিল ৫, ২০২৬ - ১১:৩৪ অপরাহ্ন

শিরোনাম

চন্দ্রঘোনা থানা ও কেপিএম পরিদর্শনে রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী

  • আপডেট: Sunday, April 5, 2026 - 4:19 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।।

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানা ও কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএম) পরিদর্শন করেছেন জেলা প্রশাসক নাজমা আশরাফী। রবিবার (৫ এপ্রিল) সকালে তিনি চন্দ্রঘোনা থানা পরিদর্শন করেন।

থানা পরিদর্শনের আগে তিনি থানায় প্রবেশের সড়ক সংস্কার কাজ পরিদর্শন করেন এবং পরে চন্দ্রঘোনা থানার ঐতিহ্যের ফলক উন্মোচন করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড. এনামুল হক হাজারী, রাজস্থলী সার্কেলের এএসপি নুরুল আমিন, চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ এম সাকের আহমেদ, কাপ্তাই উপজেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি থোয়াই অং মারমা, ৩২১ নং রাইখালী মৌজার হেডম্যান উসুই সুই চৌধুরী মিশুকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চন্দ্রঘোনা থানা পরিদর্শন শেষে জেলা প্রশাসক রাইখালী কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করেন।

একইদিন জেলা প্রশাসক নাজমা আশরাফী কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএম)-এর গেস্ট হাউসে মিলের বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শহীদ উল্লাহ, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, কেপিএম-এর মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) আব্দুল্লাহ আল মামুন, উৎপাদন বিভাগের প্রধান মইদুল ইসলাম, মহাব্যবস্থাপক (এমটিএস) প্রকৌশলী আবুল কাশেম রনি, কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেলসহ বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানগণ।

পরে জেলা প্রশাসক কেপিএম কারখানার বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন এবং কারখানার চলমান সমস্যা ও নতুন কারখানা স্থাপনের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।