ঢাকা | এপ্রিল ২, ২০২৬ - ১১:১৯ অপরাহ্ন

শিরোনাম

একই বিদ্যালয়ে ২১ বছর, ৩৪ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া

  • আপডেট: Thursday, April 2, 2026 - 7:35 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।। কাপ্তাই বিএফআইডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউসুফ মিয়া দীর্ঘ ৩৪ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে গেছেন। একই বিদ্যালয়ে টানা ২১ বছর দায়িত্ব পালন করে তিনি শিক্ষাজীবনের ইতি টানেন।
এ উপলক্ষে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের আয়োজনে বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ১টায় বিদ্যালয় সংলগ্ন মাঠে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কাপ্তাই বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপক তীর্থ জীৎ রায়। তিনি বলেন, বিদায়ী প্রধান শিক্ষক একজন আদর্শ শিক্ষক ছিলেন। তাঁর বিদায় অনুষ্ঠানে কাপ্তাই উপজেলার সর্বস্তরের মানুষের উপস্থিতি তাঁর জনপ্রিয়তারই প্রমাণ। তিনি শিক্ষার আলো ছড়িয়ে এই অঞ্চলকে আলোকিত করেছেন।
বিদায়ী প্রধান শিক্ষক মোঃ ইউসুফ মিয়া তাঁর বক্তব্যে বলেন, বিদায়ের এই মুহূর্তে আমি সবার কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তা জীবনে কখনো ভুলবো না।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারভিন সুলতানার সভাপতিত্বে এবং শিক্ষক মোঃ ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু, বিএফআইডিসি স্কুল পরিচালনা কমিটির সদস্য ও কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হারুনর রশীদ, পরিচালনা কমিটির সহ-সভাপতি পারুল আক্তার, কাপ্তাই শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হানিফ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল কবির করিমী, কাপ্তাই প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রতন চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক মংসুইছাইন মারমা, রূপসী কাপ্তাইয়ের সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, রিফিউজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কান্তি দে, বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দাশ, হরিনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আক্তার, ডংনালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন সুলতানা এবং হরিনছড়া মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন চন্দ্র দে প্রমুখ।
অনুষ্ঠানে কাপ্তাই উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক, স্কুল পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য দেন সহকারী শিক্ষক মিজানুর রহমান এবং শিক্ষার্থী ওয়াজিয়া সুলতানা সোবাহা ও মোঃ আজিম উদ্দিন।
পরে শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী প্রধান শিক্ষক মোঃ ইউসুফ মিয়াকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়।