ঢাকা | মার্চ ২৮, ২০২৬ - ৩:২৪ অপরাহ্ন

দেশের সব পেট্রোল পাম্পের জন্য একজন ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

  • আপডেট: Saturday, March 28, 2026 - 11:32 am

 

ডেস্ক রিপোর্ট।। চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে দেশের সব পেট্রোল পাম্পের জন্য একজন ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে একটি অনলাইন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভার সিদ্ধান্তে বলা হয়, দেশের সকল পেট্রোল পাম্পের জন্য একজন ট্যাগ অফিসার নিয়োগ করতে হবে। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় বিপিসি ট্যাগ অফিসার নিয়োগ করবে। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা ব্যতীত জেলা ও বিভাগীয় শহরে সংশ্লিষ্ট জেলা প্রশাসকগণ ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসাররা তাদের অধিক্ষেত্রাধীন প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ করবেন। ট্যাগ অফিসাররা জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ বা বিপিসি নির্ধারিত পদ্ধতিতে কাজ করবেন ও দৈনিক প্রতিবেদন দেবেন।

 

সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগপূর্বক জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে তথ্য প্রেরণের জন্য সংশ্লিষ্ট সকল দপ্তর বা সংস্থাকে অনুরোধ করা হয়েছে।