ঢাকা | মার্চ ২৭, ২০২৬ - ৮:৩২ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাইয়ে প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপডেট: Friday, March 27, 2026 - 5:02 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাই উপজেলায় প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) Canada গ্লোবাল এফেয়ারস (GAC)-এর অর্থায়নে, বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে, UNDP-এর সহযোগিতায় এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

“Ecosystem Restoration and Resilient Development in Chittagong Hill Tracts (ERRD-CHT)” প্রকল্পের আওতায় “Biodiversity Ecosystem Restoration for Community Resilience in CHT (BERCR CHT)” সাব-প্রকল্পের অধীনে কাপ্তাই, বিলাইছড়ি ও রাজস্থলী উপজেলার ইউনিয়ন পর্যায়ের ন্যাচার টিম সদস্যদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা বায়োডাইভারসিটি অ্যান্ড এনভায়রনমেন্ট ফ্যাসিলিটেটর বকুল তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাল্পউড বাগান বিভাগ কাপ্তাইয়ের রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম দেওয়ান, কাপ্তাই হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি থোয়াই অং মারমা, বিলাইছড়ি ও রাজস্থলী উপজেলার বায়োডাইভারসিটি অ্যান্ড এনভায়রনমেন্ট কনসারভেশন ফ্যাসিলিটেটর মিঠুন মারমা ও জনি খিয়াং।

প্রশিক্ষণে পার্বত্য চট্টগ্রামের জীববৈচিত্র্য সংরক্ষণ, বিলুপ্তপ্রায় প্রজাতির সুরক্ষা এবং প্রাকৃতিক পরিবেশ রক্ষার বিভিন্ন দিক নিয়ে অংশগ্রহণকারীদের বাস্তবধর্মী ধারণা দেওয়া হয়।

সভায় সভাপতির বক্তব্যে রাঙ্গামাটি জেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি থোয়াই অং মারমা বলেন, “প্রকৃতির জীববৈচিত্র্য সংরক্ষণ না করলে মানবজীবনও হুমকির মুখে পড়বে। ইতোমধ্যে সেই হুমকির প্রভাব দেখা দিতে শুরু করেছে। তাই বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়ে জীববৈচিত্র্য রক্ষায় কাজ করতে হবে।”

প্রশিক্ষণে সংশ্লিষ্ট তিন উপজেলার ইউনিয়ন পর্যায়ের ন্যাচার টিমের সদস্যরা অংশগ্রহণ করেন।