ঢাকা | মার্চ ২৭, ২০২৬ - ৪:১৫ অপরাহ্ন

শিরোনাম

বাঘাইহাট বিজিবি জোনের পক্ষ থেকে আর্থিক সহায়তা

  • আপডেট: Friday, March 27, 2026 - 12:25 pm

বাঘাইছড়ি প্রতিনিধি।।

রাঙ্গামাটির বাঘাইছড়িতে শান্তির সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবি’র পক্ষ থেকে অসহায় পরিবারকে আর্থিক সহায়তা প্রদান।

আজ শুক্রবার ২৭ মার্চ সকালে বাঘাইহাট জোনের সদর দপ্তরে অত্র জোনের অধিনায়ক কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী, পদাতিক-এর নির্দেশনায় সাজেক ইউনিয়নের শান্তিপাড়া গ্রামের বাসিন্দা কাটা (কারবারি) সহ বেশ কয়েকজনকে চিকিৎসা বাবদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বিজিবি জানায়, বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) অধিনায়কের নির্দেশক্রমে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত স্থানীয় দরিদ্র অসুস্থ কাটা (কারবারি) সহ বেশ কয়েকজনকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।