ঢাকা | মার্চ ২৫, ২০২৬ - ৭:১২ অপরাহ্ন

গণহত্যা দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা

  • আপডেট: Wednesday, March 25, 2026 - 3:56 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ “কিন্নরী”-তে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন।

এসময় তিনি বলেন, ২৫ মার্চ গণহত্যা দিবসের তাৎপর্য সুদূরপ্রসারী। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ভিত্তি হিসেবে সামনে রেখেই আমাদের এগিয়ে যেতে হবে।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারী, রাঙামাটি জেলা বিএনপি’র সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির, কাপ্তাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ ঘোষ প্রমুখ। এসময় কৃষি কর্মকর্তা কৃষিবিদ আহসান হাবিব, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, খাদ্য কর্মকর্তা বকতিয়ার উদ্দীনসহ বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, শিক্ষক, আনসার, ফায়ার সার্ভিস, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।