ঢাকা | মার্চ ১৯, ২০২৬ - ১২:২১ পূর্বাহ্ন

শিরোনাম

ঈদগাঁওতে সাবেক শিক্ষার্থী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

  • আপডেট: Wednesday, March 18, 2026 - 9:17 pm

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের ঈদগাঁওয়ে সাবেক শিক্ষার্থী সংগঠনগুলোর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকেলে পৃথক দুটি স্থানে এ মাহফিলের আয়োজন করা হয়।
ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাশেমিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসার অধ্যক্ষ রাহমত ছালাম। এতে বক্তব্য রাখেন মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, মাওলানা ছৈয়দ নুর হেলালি, মাওলানা আব্দুর রহমান আজাদ, আনিস মোহাম্মদ আব্দুল্লাহ, মাওলানা নুরুল আজিম, মাওলানা নুরুল আলম আখতারী, মাস্টার হাবিবুল্লাহ, হোমিও চিকিৎসক রশিদ আহমদ, আকতার উদ্দিন, কানাডা প্রবাসী হারুন অর রশিদ, প্রভাষক খোরশেদ আলম, অ্যাডভোকেট মুহাম্মদ ইসহাক, লায়েক ইবনে ফাজেল ও এনামুল হক ইসলামাবাদী।
প্রাক্তন শিক্ষার্থী তৈয়ব উদ্দিন ও একরামুল হকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মোঃ রেজাউল করিম, মাওলানা নুরুল ইসলাম, প্রভাষক সাহাব উদ্দিন, সৈয়দ আহমদ, গিয়াস উদ্দিন, নুরুল ইসলাম, বেদারুল ইসলাম, আব্দুর রশিদ, শামসুল আলম, জাফর আলমসহ কয়েক শতাধিক সাবেক শিক্ষার্থী। এ সময় বক্তারা প্রাক্তন ছাত্র পরিষদের ব্যানারে বৃহৎ পরিসরে মিলনমেলার আয়োজনের প্রস্তাব দেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় এবং উপস্থিত অতিথিদের মাঝে বিরিয়ানির প্যাকেট বিতরণ করা হয়।
এদিকে একই দিন ও সময়ে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ (১৯৯০ ব্যাচ)-এর উদ্যোগে ঈদগাঁও বাজারের একটি হোটেলের হলরুমে আরেকটি দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মুফিজুর রহমান মুফিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মোনাফ সওদাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক জাফর আলম।
এতে আলোচনা করেন খুটাখালী তমিজিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রভাষক মাওলানা আবুল ফজল এবং বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন খোদাইবাড়ি ফরিদিয়া মমতাজুল উলুম আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা ইউনুস বিন নজির।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বৃহত্তর ঈদগাঁও জনকল্যাণ পরিষদ ও পাঠাগারের সাবেক সভাপতি সেলিম উল্লাহ ওয়াহেদী, ঈদগাঁও প্রেস ক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম, সাংবাদিক সেলিম উদ্দিন ও আনোয়ার হোছাইনসহ সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সদস্যরা।
মাহফিলে মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।