আমি কথা দিয়েছিলাম সব সময় পাশে থাকবো, তাই ছুটে এসেছি-এমপি নুরুল আমিন
মিরসরাই প্রতিনিধি।।
চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের সংসদ সদস্য নুরুল আমিন সনাতনী সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেছেন, ‘আমি কথা দিয়েছিলাম সব সময় আপনাদের সাথে থাকবো। আপনাদের যে কোন সুখে-দুঃখে ছুটে আসবো। তাই আজ আপনাদের ডাকে ছুটে এসেছি’। তিনি শনিবার দুপুরে মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের বণিক পাড়ায় গান্ধী বাড়িতে প্রয়াত কৃষ্ণ বণিক ও রেনুবালা বণিক স্মরণে শ্রীমৎ গীতা পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে গীতা পাঠ করেন গীতা সুধাকর প্রদর্শন দেবনাথ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়া, উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব মোহন দে, নকুল বণিক প্রমুখ। দিনব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠানে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে।
এমপি নুরুল আমিন আরও বলেন, “আজ আমি কোন বক্তব্য দেবো না। আমি এসেছি আপনাদের দেয়া কথা রাখতে। আপনাদের যে কোন বিপদ-আপদে ডাক দিলে আমি ছুটে আসবো।”











