ঢাকা | মার্চ ১৫, ২০২৬ - ১১:৪৮ অপরাহ্ন

শিরোনাম

আগামী ১৭ মার্চ কাপ্তাইয়ে মহা বারুণী স্নান ও সীতা মেলা: আগমন ঘটবে ১০ হাজার পূর্ণার্থীর

  • আপডেট: Sunday, March 15, 2026 - 8:35 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।।

প্রাগৈতিহাসিক কাপ্তাই সীতাঘাট মা সীতা দেবী মন্দিরে আগামী ১৭ মার্চ মহা বারুণী স্নান, সীতামেলা এবং মহানামযজ্ঞ অনুষ্ঠিত হবে। এতে প্রায় ১০ হাজার পূর্ণার্থীর আগমন ঘটবে বলে আশা করছেন আয়োজকরা।
শ্রীশ্রী মাতা সীতাদেবী মন্দির পরিচালনা কমিটির সভাপতি সমলেন্দু বিকাশ দাশ বলেন, মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে প্রতি বছর এই মহা বারুণী স্নান অনুষ্ঠিত হয়। এই বছর ১৭ মার্চ মঙ্গলবার এই স্নান অনুষ্ঠিত হবে। এদিন সীতামেলা এবং অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞও অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি প্রায় ১০ হাজার পূর্ণার্থীর আগমন ঘটবে। সকলের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে।
শ্রীশ্রী মাতা সীতাদেবী মন্দিরের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ জ্যোতির্ময়ানন্দ পুরী মহারাজ বলেন, সনাতনী সম্প্রদায়ের মহা তীর্থস্থান হিসেবে কাপ্তাই সীতাঘাট মন্দির ইতিমধ্যে দেশের সীমানা ছাড়িয়েও আন্তর্জাতিক পর্যায়ে সুপরিচিত লাভ করেছে। মহা বারুণী স্নান উপলক্ষে আগামী ১৭ মার্চ মঙ্গলবার এখানে হাজার হাজার ভক্তের আগমন ঘটবে। ভক্তরা কর্ণফুলী নদীতে স্নান ছাড়াও সীতা দেবী মন্দির, শম্ভুনাথ মন্দির, কালী মন্দির দর্শন করবেন এবং প্রসাদ নেবেন। তিনি আরও জানান, আগামী ১৬ মার্চ সন্ধ্যায় মহানামযজ্ঞের শুভ অধিবাস অনুষ্ঠিত হবে।