ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১০:২৫ অপরাহ্ন

শিরোনাম

মিরসরাইয়ে ঈদ উপহার পেল আনসার ও ভিডিপির ভাতাভোগী সদস্যরা

  • আপডেট: Wednesday, March 11, 2026 - 7:44 pm

মিরসরাই প্রতিনিধি।।
‘সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার’ এই মূলনীতিকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সারা দেশের তৃণমূলের সদস্যদের মধ্যে গত বছরের ন্যায় এবারও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১১ মার্চ) মিরসরাইয়ে ৬৫ জন ভাতাভুক্ত সদস্যের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম করা হয়।
মিরসরাই উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আলা উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপির চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের উপমহাপরিচালক ড. মোঃ সাইফুর রহমান, বিভিএম (বার), পিএএমএস।
মিরসরাই উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার-ভিডিপির চট্টগ্রাম জেলার জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মোস্তাক আহমদ, বিভিএম।
মিরসরাই উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০৬টি ভোটকেন্দ্রে ১৩৭৮ জন আনসার-ভিডিপির সদস্য সুশৃঙ্খলভাবে মোতায়েনের মাধ্যমে ভোটকেন্দ্রের শৃঙ্খলা ও নিরাপত্তায় আনসার-ভিডিপি এবারের নির্বাচনে অনন্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।