ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১০:২৬ অপরাহ্ন

শিরোনাম

হালদা নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বালুভর্তি ট্রাক জব্দ

  • আপডেট: Wednesday, March 11, 2026 - 7:43 pm

এমপি সরওয়ার আলমগীরের রেড এলার্ট
মু. আজিজ, ফটিকছড়ি।।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট বাজারসহ আশপাশ এলাকায় হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন।
বুধবার (১১ মার্চ ২০২৬) পরিচালিত এ অভিযানে নদী থেকে উত্তোলিত বালু বহনকারী একটি ড্রাম ট্রাক আটক করা হয়। পরে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে হালদা নদীর বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ রয়েছে। এ অবস্থায় প্রশাসন অভিযান চালিয়ে বালুভর্তি ট্রাকটি আটক করে।
এদিকে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফটিকছড়ির সংসদ সদস্য সরওয়ার আলমগীর রেড এলার্ট জারি করেছেন। একই সঙ্গে হালদা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে স্থানীয় প্রশাসনকে কঠোর নজরদারি জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হালদা নদীর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।