ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১০:২৬ অপরাহ্ন

শিরোনাম

বান্দরবান সদরে ৮৮ জন আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

  • আপডেট: Wednesday, March 11, 2026 - 7:42 pm

বান্দরবান প্রতিনিধি।
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে বান্দরবান জেলার সদর উপজেলার ৮৮ জন ভাতাভোগী ভিডিপি সদস্য ও হিল ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) সকালে বান্দরবান জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বান্দরবান সদর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক কেশব কান্তি দাশের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বান্দরবান জেলা কমান্ড্যান্ট অরূপ রতন পাল, বিভিএমএস।
সভাপতিত্ব করেন বান্দরবান সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাসরিন আক্তার।
আরও উপস্থিত ছিলেন লামা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এবং ভাতাভোগী ভিডিপি সদস্য/সদস্যা/হিল ভিডিপি।
প্রধান অতিথির বক্তব্যে জেলা কমান্ড্যান্ট বলেন, পবিত্র ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য বাহিনীর মহাপরিচালক মহোদয় বান্দরবান জেলার সদর উপজেলায় ৮৮ জনকে ঈদ উপহার প্রদান করেন। এই উপহার তৃণমূল পর্যায়ে বাহিনীর সবার মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে। আমরা আশা করি প্রত্যেকটা উৎসবে এরকম সহায়তা দিয়ে যাব।
উল্লেখ্য যে, বান্দরবান সদর উপজেলায় ৬টি আর্মি ক্যাম্পে মোট ৮৮ জন ভিডিপি সদস্য পার্বত্য অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে অন্যান্য বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে।