ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৩:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম

ফটিকছড়িতে গৃহবধূর লাশ উদ্ধার

  • আপডেট: Monday, March 9, 2026 - 9:37 pm

ফটিকছড়ি প্রতিনিধি:

চট্টগ্রামের ফটিকছড়িতে রিনা আক্তার (১৯) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ মার্চ) সকালে উপজেলার ফটিকছড়ি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লোবা গাজীর বাড়ি এলাকায় তার শ্বশুরবাড়ির রান্নাঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রিনা আক্তার ওই এলাকার প্রবাসী মোহাম্মদ ইকবাল হোসেনের স্ত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে পুলিশ পৌঁছানোর আগেই পরিবারের সদস্যরা মরদেহটি নামিয়ে ফেলেছিলেন বলে জানা গেছে।

ফটিকছড়ি থানার সেকেন্ড অফিসার মাজহারুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গৃহবধূ রিনা আক্তার রান্নাঘরে গলায় ফাঁস দিয়েছেন। মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে গলায় কালো দাগ রয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, দাম্পত্য কলহ বা পারিবারিক মনোমালিন্যের জের ধরে এ ঘটনা ঘটতে পারে।

এদিকে নিহতের পিতা সিএনজি চালক মোহাম্মদ আইয়ুব অভিযোগ করে বলেন, তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ বিষয়টি তদন্ত করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগের রাতে রিনা আক্তার ইমোতে ভয়েস মেসেজ দিয়ে তার বাবাকে ১৬ মাস বয়সী মেয়ের দেখভাল করার কথা বলেছিলেন।

পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।