ঢাকা | মার্চ ২, ২০২৬ - ১১:১২ অপরাহ্ন

শিরোনাম

ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলায় মারা গেছেন খামেনির স্ত্রীও: ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম

  • আপডেট: Monday, March 2, 2026 - 8:12 pm

আন্তর্জাতিক ডেস্ক।। মারা গেলেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্ত্রী। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় স্বামীর সঙ্গে তিনিও আহত হয়েছিলেন।

আজ সোমবার ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা খামেনির স্ত্রীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গত শনিবারে (২৮ ফেব্রুয়ারি) ইসরাইল-মার্কিন যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। ওই হামলায় খামেনির মেয়ে, নাতি ও জামাই নিহত হওয়ার খবর দেয় ইরানের সংবাদ মাধ্যমগুলো।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছিলেন, ‘ইতিহাসের অন্যতম খারাপ মানুষ খামেনি মারা গেছেন’।

এদিকে রাশিয়া ও চীন আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছিল।