ঢাকা | মার্চ ২, ২০২৬ - ১০:২৫ অপরাহ্ন

শিরোনাম

বাঘাইছড়িতে বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের অভিযান

  • আপডেট: Monday, March 2, 2026 - 7:32 pm

বাঘাইছড়ি প্রতিনিধি।।
পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে বাজারে মূল্য স্থিতিশীলতা নিশ্চিত করতে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। এ লক্ষ্যে দুরছড়ি বাজারে ভ্রাম্যমাণ আদালত ও তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
সোমবার ২ মার্চ অভিযানের সময় বিভিন্ন মুদি ও নিত্যপণ্যের দোকান ঘুরে মূল্যতালিকা, পণ্যের মান ও সংরক্ষণ অবস্থা খতিয়ে দেখা হয়। অনিয়মের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী পাঁচ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড দেওয়া হয়।
এ সময় বেশ কিছু মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য জব্দ করে তা প্রকাশ্যে ধ্বংস করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজানজুড়ে বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে।