ঢাকা | মার্চ ২, ২০২৬ - ১০:২৬ অপরাহ্ন

শিরোনাম

ইফতার সামগ্রী নিয়ে কোমলমতি মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে ১২ বিজিবি

  • আপডেট: Monday, March 2, 2026 - 7:27 pm

বরকল (রাঙামাটি) প্রতিনিধি।।
বরকলে ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) জোন পবিত্র রমজানে এতিম ও কোমলমতি মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। আজ ২ই ফেব্রুয়ারি সোমবার ২০২৬ তারিখ ছোটহরিণা ব্যাটালিয়ন ১২ বিজিবি বরকলের ভুষনছড়া এলাকায় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ইউনিয়নের মীরপাড়া দারুল উলুম নূরানী তালীমুল কুরআন একাডেমিতে ইফতার সামগ্রী (বিরিয়ানি-১ প্যাকেট এবং খেজুর, পিয়াজু, ছোলা, মুড়ি ও শাহী জিলাপি) বিতরণ করেন। মাদ্রাসার এতিম ও শিক্ষার্থীদের কথা মাথায় রেখে ১২ বিজিবি জোন এসব ইফতার সামগ্রী প্রদান করেন।
সোমবার বিকাল ৩.০০টায় মীরপাড়া দারুল উলুম নূরানী তালীমুল কুরআন একাডেমি মাঠে এসব উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। ১২ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা তুলে দেন এবং এতিমদের মাথায় হাত বুলিয়ে দেন ও তাদের খোঁজখবর নেন।
এসময় তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিজিবি কাজ করে যাচ্ছে। ছোটহরিণার মতো এমন দুর্গম পার্বত্য এলাকায় ছোটহরিণা বিজিবি জোন নিয়মিতভাবে এলাকার সুবিধাবঞ্চিত লোকদের সাহায্যার্থে হাত বাড়িয়ে দিচ্ছে। ভবিষ্যতেও বিজিবির পক্ষ থেকে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সীমান্তবর্তী দুর্গম অঞ্চলের এতিম ও সুবিধাবঞ্চিতরা বিজিবির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।