ঢাকা | মার্চ ২, ২০২৬ - ৪:৪৬ অপরাহ্ন

শিরোনাম

ঢাকার গণপরিবহনে দ্রুতই শৃঙ্খলা ফিরে আনার কথা বলেছেন প্রধানমন্ত্রী: অধ্যাপক শামসুল হক

  • আপডেট: Monday, March 2, 2026 - 2:05 pm

বিশেষ প্রতিনিধি।। ঢাকার গণপরিবহনে দ্রুতই শৃঙ্খলা ফিরে আনার ওপর প্রধানমন্ত্রী তারেক রহমান গুরুত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. এম শামসুল হক। ১৮০ দিনের মধ্যে ইলেকট্রিক বাস ভিত্তিক গণপরিবহন চালু করার জন্য প্রধানমন্ত্রী আগ্রহ প্রকাশ করেছেন বলেও তিনি জানান।

সোমবার (২ মার্চ) সচিবালয় প্রধানমন্ত্রী তারক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে অধ্যাপক শামসুল হক সাংবাদিকদের এ কথা জানেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অধ্যাপক ড. এম শামসুল হক বলেন, গত প্রায় আট-নয় মাস আগে উনি (প্রধানমন্ত্রী) নিজের থেকে আগ্রহ প্রকাশ করেছেন যে, আমি যদি সরকার গঠন করতে পারি, আমি বুঝতে পারি, আমাদের পরিবহন একটা বড় সমস্যা।

এটাকে আমাদের সমাধান করতেই হবে। জনগণের জন্য জনবান্ধব একটা পরিবহন ব্যবস্থা দিতে হবে। তো উনি যেহেতু ১৬ বছর ধরে লন্ডনে ছিলেন গণপরিবহনটাকে উনি খুব কাছ থেকে দেখেছেন। তো তখনো আমরা এই নিয়েই কথা বলেছি প্রায় দুই ঘণ্টা।

কথা বলার পর উনি কিছু কিছু জিনিস এখনো মনে রেখেছেন।
অধ্যাপক শামসুল হক বলেন, উনি (প্রধানমন্ত্রী) খুব আহত হন যখন জনগণের গণপরিবহনের এক্সেসটা দেখেন খুব সীমিত। পার্টিকুলারলি ফিমেল যারা আছে তাদের প্রাইভেসি ইনক্লুশন হচ্ছে। তারা ভালো কোনো গণপরিবহন পাচ্ছে না, সেফটি সিকিউরিটি নাই।

কি করা যায়, এ কি করার ভাবনা থেকেই আমার সঙ্গে কথা বলা। বিশেষ করে গণপরিবহনের সর্বোৎকৃষ্ট যে মাধ্যম মেট্রো এর বাইরেও আরও কিছু করা যায় কিনা যেটা উনি অলরেডি বলেছেন। মনোরেল যেহেতু সাশ্রয়ী মূল্যে খুব দ্রুত বাস্তবায়ন করা যায় তো সেইটা আজকে আমাদের কনসাল্টেশনের বেসিসে আগে যেটা আমাদের সঙ্গে কথা হয়েছে। আমাদের মেট্রোর যে রূপরেখাটা আমরা দেখি ছয়টা মেট্রো দেওয়া আছে এগুলো প্রধান সড়ক দিয়েই যাচ্ছে। কিন্তু ওয়েস্টার্ন এবং ইস্টার্ন ফ্রিঞ্জে বাসাবো, গোরান, মাদারটেক, পুরানো টাউন বিপুল জনগোষ্ঠী বাস করে তারা কিন্তু এমনকি বাসও পায় না।

এটাকে যদি আমি মেট্রোর বাইরে অন্য কোনো সংস্করণ থাকে। মেট্রো তো একটা না আমরা একটা চিনেছি মেট্রো কিন্তু ভারী মেট্রোটাকে বলা হয় এটার যেমন দরকার আছে ব্রডব্যান্ড কানেকশন পাশাপাশি কিন্তু লাইট রেলও দরকার আছে, মনোরেল দরকার আছে বাস রুট ফ্র্যাঞ্চাইজ দরকার আছে বাস র‌্যাপিড ট্রানজিট ডিআরটি দরকার আছে এবং অর্ডিনারি বাস সবকিছুই কিন্তু দরকার।

কিন্তু রেগুলেটেড হতে হবে তো সেই হিসেবে উনি এখন এলাকা এলাকাতে যেখানে মেট্রো যাবে না মেট্রোকে কমপ্লিমেন্ট করার জন্য সাপ্লিমেন্ট করার জন্য আমরা আর কি করতে পারি এটার একটা স্টাডি করে ওনাকে একটা প্রস্তাব দেওয়া যাতে করে এ বছরেই উনারা কাজ আরম্ভ করতে পারেন। অর্থাৎ উনার আগ্রহ দেখলাম যে গণপরিবহনটাকে সুশৃঙ্খল করা এবং এটা করতে গিয়ে যা করতে হয় দ্রুতগতিতে করার জন্য। কিন্তু এটা যেন সমন্বিতভাবে অন্যান্য যে সংস্করণগুলো আছে সেগুলোর সঙ্গে যেন সমন্বিত হয়।

অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা মনে হয় প্রাথমিকের মধ্যে থাকবে না প্রাথমিকের মধ্যে থাকবে নারীদের জন্য আবেদন সৃষ্টিকারী সিকিউর গণপরিবহনে বাস নারীরাই চালাবে এবং সবচেয়ে বড় আগ্রহটা দেখলাম খুব ভালো লেগেছে উনি ইলেকট্রিফিকেশন বাস দিয়ে আরম্ভ করতে চাচ্ছেন এটা কিন্তু অন্যান্য দেশেও যখন বিদ্যুতের দিকে চলে গেছে কারণ আগামী ১৫, ২০, ৩০ বছর পর আর কিন্তু ডিজেল চালিত গাড়ি নাও পাওয়া যায় যেতে পারে। সব ইলেকট্রিক্যাল হবে সো প্রতিটা দেশের গভর্নমেন্ট এই যে ট্রানজিশন পিরিয়ডে বাসকে দিয়ে আরম্ভ করেছে কারণ ডিজেলে চলে অনেক পলিউশন হয় সেই হিসাবে (প্রধানমন্ত্রী) একটা আগ্রহ দেখলাম উনিও চাচ্ছেন ১৮০ দিনের মধ্যে ইলেকট্রিক বাস ভিত্তিক গণপরিবহন প্রথমেই বিশেষ করে নারীদের জন্য এইটা করার জন্য।

ট্রানজিশনাল নিয়ে কি কথা হয়েছে জানতে চাইলে অধ্যাপক শামসুল হক বলেন, সেটার ব্যাপারে উনার (প্রধানমন্ত্রী) অনেক আগ্রহ আছে। উনি যখন গুলশান থেকে বের হন উনি কিন্তু ঢাকার চাকার পারফরমেন্স দেখেন। এখনো হাতির ঝিলেরটা দেখা সম্ভব হয় নাই। উনি (প্রধানমন্ত্রী) বলছেন যে, হ্যাঁ আমাদের বাসগুলো অত্যন্ত উচ্ছৃঙ্খল-বিশৃঙ্খল। এটাকে সুশৃঙ্খল করতে গেলে যা যা করণীয় আরম্ভ করি না। পাইলটিং করি। জোন করে আরম্ভ করি।

তিনি বলেন, ঢাকার যতগুলো গুরুত্বপূর্ণ গণপরিবহন সম্পর্কিত বড় বিনিয়োগ না কম বিনিয়োগে বেশি মানুষকে কভারেজ দেওয়া এটার প্রতি উনার (প্রধানমন্ত্রী) আগ্রহ। এটা কিন্তু আমাকে খুব কি বলব সারপ্রাইজ করেছে। ঢাকাকে ডিসেন্ট্রালাইজ করার ব্যাপারেও কিন্তু উনার (প্রধানমন্ত্রী) বড় একটা আগ্রহ দেখলাম রেল ভিত্তিক ঢাকাকে ডিসেন্টার যেটা অন্যান্য সরকারও বলেছে আমার মনে হয় উনি খুব আন্তরিকতার সঙ্গে বলছেন এবং বিস্তৃতিটা এমন বললেন হোয়াই নট চিটাগং থেকে এখানে এসে অফিস করবে। কেন হবে না? আমরা দ্রুতগতি ট্রেন বানাতে যা যা করা লাগে সেইভাবে করতে পারলে ঢাকার ওপর চাপটা আপনা আপনি কমে যাবে।