ঢাকা | মার্চ ২, ২০২৬ - ৩:২৯ অপরাহ্ন

শিরোনাম

পদত্যাগ করেছেন আইডিআরএ চেয়ারম্যান আসলাম আলম

  • আপডেট: Monday, March 2, 2026 - 12:25 pm

জ্যেষ্ঠ প্রতিবেদক।। বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ‘ব্যক্তিগত অনিবার্য কারণ’ উল্লেখ করে সোমবার (২ মার্চ) তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র দাখিল করেছেন।

আইডিআরএ এর পরামর্শক (মিডিয়া এবং যোগাযোগ) ও মুখপাত্র সাইফুন্নাহার সুমি জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চেয়ারম্যান মহোদয় পদত্যাগপত্র জমা দিয়েছেন।

আইডিআরএ সূত্রে জানা গেছে, প্রায় দুই সপ্তাহ আগে এক অভ্যন্তরীণ সভায় তিনি পদত্যাগের ইচ্ছার কথা জানিয়েছিলেন। এখন তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিলেন।

সরকারের সাবেক সিনিয়র সচিব ড. এম আসলাম আলম ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর আইডিআরএ এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছিল। সেই হিসেবে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৭ সালের ৮ সেপ্টেম্বর।

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আইডিআরএ জীবন ও সাধারণ বিমা কোম্পানিগুলোর কার্যক্রম তদারকি, লাইসেন্স প্রদান, নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের দায়িত্ব পালন করে থাকে।