ঢাকা | মার্চ ১, ২০২৬ - ১১:২৯ অপরাহ্ন

শিরোনাম

কর্ণফুলী পেপার মিলস লিমিটেড হরি মন্দিরে ২ দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু

  • আপডেট: Sunday, March 1, 2026 - 7:53 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।।
রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা এলাকায় কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএম) শ্রীশ্রী হরি মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে শ্রীশ্রী হরি বিগ্রহের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৫৩তম অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ-২০২৬ উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালা রবিবার (১ মার্চ) থেকে শুরু হয়েছে।
প্রথম দিন দুপুর ২টা থেকে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঝুলন দত্তের পরিচালনায় এবং মন্দির পরিচালনা কমিটির অর্থ সম্পাদক আশুতোষ মল্লিক ও অন্যনা পালের সঞ্চালনায় ভক্তিমূলক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিকেল সাড়ে ৪টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেপিএম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শহীদ উল্লাহ। তিনি বলেন, এই মন্দির একটি ঐতিহ্যবাহী উপাসনালয়। এখানে বার্ষিক মহোৎসবে সব ধর্মের মানুষের মিলন ঘটে।
মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও কেপিএম লিমিটেডের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী স্বপন কুমার সরকারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভার উদ্বোধন করেন কেপিএম কয়লার ডিপু হরি মন্দির পরিচালনা কমিটির প্রাক্তন সভাপতি ডা. বি. কে. দেওয়ানজী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ রাঙামাটি জেলার সভাপতি দয়াল দাশ, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ, কেপিএম লিমিটেডের উৎপাদন বিভাগের বিভাগীয় প্রধান মঈদুল ইসলাম, কেপিএম লিমিটেডের জিএম (প্রশাসন) আবদুল্লাহ আল মাহমুদ, কেপিএম সিবিএ সভাপতি আব্দুর রাজ্জাক, ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন, কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি কর্তৃক মনোনীত কাপ্তাই উপজেলা প্রতিনিধি ঝুলন দত্ত, বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ রাঙামাটি জেলার প্রচার সম্পাদক পুলক শীল, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কাপ্তাই উপজেলার আহ্বায়ক জগদীশ চন্দ্র দাশ, কাপ্তাই উপজেলার সভাপতি সমলেন্দু বিকাশ দাশ, জন্মাষ্টমী উদযাপন পরিষদের কাপ্তাই উপজেলার সাধারণ সম্পাদক উৎপল ভট্টাচার্য এবং কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক আনিছুর রহমান।
মন্দির পরিচালনা কমিটির অর্থ সম্পাদক আশুতোষ মল্লিকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কমিটির কার্যকরী সভাপতি রতন কান্তি মল্লিক ও সাধারণ সম্পাদক রূপক মল্লিক রাতুল।
পরে গীতা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়। সবশেষে রাত ৮টায় অধিবাস কীর্তন অনুষ্ঠিত হয়। অধিবাস কীর্তন পরিচালনা করেন হাটহাজারী পূর্ব শিকারপুর শ্রীশ্রী গৌরাঙ্গ মন্দিরের অধ্যক্ষ ১০৮ স্বরূপ দাস বাবাজী।
ছবির ক্যাপশন: বক্তব্য রাখছেন প্রধান অতিথি কেপিএমের এমডি শহীদ উল্লাহ।