ঢাকা | মার্চ ১, ২০২৬ - ১১:৩৩ অপরাহ্ন

শিরোনাম

বাঘাইছড়িতে বাঘাইহাট বিজিবি’র ঢেউটিন বিতরণ

  • আপডেট: Sunday, March 1, 2026 - 7:47 pm


বাঘাইছড়ি প্রতিনিধি।

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট ব্যাটালিয়নের ৫৪ বিজিবি’র উদ্যোগে অসহায় পরিবারকে ২ বান্ডিল ঢেউটিন ও নগদ আর্থিক অনুদান বিতরণ করা হয়। আজ বাঘাইহাট ব্যাটালিয়নের জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী, পদাতিক কর্তৃক সাজেক ইউনিয়নের ৯ নং ত্রিপুরা পাড়ায় গৃহ নির্মাণের জন্য জোনাল ত্রিপুরাকে ঢেউটিন ও অর্থ দেওয়া হয়। এসময় অধিনায়ক লেঃ কর্নেল মহিউদ্দিন ফারুকী বলেন, বিজিবি বর্ডারের নিরাপত্তার পাশাপাশি অসহায় মানুষের পাশে মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।