ঢাকা | ফেব্রুয়ারী ২৮, ২০২৬ - ৮:০২ অপরাহ্ন

শিরোনাম

অভিনেতা যাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা

  • আপডেট: Saturday, February 28, 2026 - 3:35 pm

নিজস্ব প্রতিবেদক।। অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা আত্মহত্যা করেছেন।

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে এই অভিনেতার স্ত্রী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

অভিনেতা আলভীকে নিয়ে কাজ করেন এমন একাধিক নির্মাতা ইকরার আত্মহত্যার বিষয়টি গণমাধ্যমকর নিশ্চিত করেছেন।

বর্তমানে একটি নাটকের শুটিংয়ে অভিনেতা আলভী নেপালে অবস্থান করছেন।

২০১০ সালে পারিবারিক আয়োজনে ইকরাকে বিয়ে করেন আলভী। এরই মধ্যে তাদের ভালোবাসার সংসার ১৫ বছর পার করেছে। এই দম্পতির এক সন্তান রয়েছে।