ঢাকা | নভেম্বর ৫, ২০২৬ - ১১:১২ পূর্বাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

ঢেউ টিন প্রদান করে প্রেস ক্লাবের পাশে দাঁড়ালো লংগদু জোন

মো. গোলামুর রহমান, লংগদু (রাঙ্গামাটি)

রাঙ্গামাটির লংগদুতে উপজেলা প্রেস ক্লাবের নতুন ভবন (ঘর) নির্মাণের জন্য লংগদু জোনের পক্ষ হতে ঢেউ টিন দিয়ে পাশে দাঁড়িয়েছেন সেনাবাহিনীর তেজস্বী বীর লংগদু জোন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১২০০টায় লংগদু জোন কর্তৃক সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় লংগদু জোন কমান্ডার লেঃ কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি’র সার্বিক নির্দেশনায় মেজর আল জাকারিয়া জন (জেডএসও, লংগদু জোন) প্রেস ক্লাব সংস্কারের জন্য ১৯,০০০/- টাকা সমমানের ০৫ বান ঢেউ টিন প্রদান করেন।

জোনের পক্ষ হতে ঢেউ টিন গ্রহণ করেন লংগদু প্রেস ক্লাবের সভাপতি মোঃ এখলাস মিয়া খান ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন।

প্রেস ক্লাব কর্তৃপক্ষ বাংলাদেশ সেনাবাহিনী তথা লংগদু জোন কমান্ডারের এমন সহায়তা ও সাংবাদিক সংগঠনের পাশে দাঁড়ানোর বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্পর্কিত