ঢাকা | ফেব্রুয়ারী ৭, ২০২৬ - ৪:০৭ অপরাহ্ন

শিরোনাম

ভোটের আগে অনেকে ভাই বলে, পরে শালার মর্যাদাও দেয় না: জামায়াত আমির

  • আপডেট: Saturday, February 7, 2026 - 1:19 pm

হবিগঞ্জ সংবাদদাতা।। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচনের আগে ভোটারদের দেখলেই অনেকে বলে আপনাকে আমার ভাইয়ের মতো লাগে। এরপর নির্বাচন যখন চলে যায় তখন ভাই তো দূরের কথা একটু শালার মর্যাদাও দেয় না।

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) হবিগঞ্জ নিউ ফিল্ড মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, ‘জীবন দিয়ে যারা এ দেশকে আমাদের উপহার দিয়ে গেছেন তাদের আকাঙ্ক্ষা ৫৪ বছরেও পূরণ হয়নি। বসন্তের সুবাতাস গ্রহণে অনেকে নির্বাচনের আগে নানা ফুলঝুরি নিয়ে হাজির হয়। নির্বাচন শেষে জনগণ তাদের খুঁজে পাওয় যায় না। জামায়াত তাদের মতো নয়। চরম দুঃসময়েও আমরা দেশত্যাগ করিনি।’

 

তিনি বলেন, নির্বাচনের আগে ভোটারদের দেখলেই অনেকে বলে আপনাকে আমার ভাইয়ের মতো লাগে। এরপর নির্বাচন যখন চলে যায় তখন ভাই তো দূরের কথা একটু শালার মর্যাদাও দেয় না।’

ভোটারদের উদ্দেশে শফিকুর রহমান বলেন, ‘যদি নির্বাচনী পরিবেশ কেউ বিগ্ন ঘটাতে আসে তাদের আগে উচিত শিক্ষা দেবেন, তারপর পুলিশের হাতে সোপর্দ করবেন। একইসঙ্গে যাদের কাজ আইন রক্ষা করা, তারা যদি আইন হাতে তুলে জনগণের বিরুদ্ধে দাঁড়ায় তার ফল আগেও ভালো হয়নি, সামনেও ভালো হবে না।’

জামায়াত আমির বলেন, ‘ক্ষমতায় গেলে জামায়াতের কেউ জনগণের তহবিল ব্যক্তিগত কাজে ব্যয় করবে না। সব জনপ্রতিনিধি এবং তাদের পরিবার বছরে দুবার সম্পদের বিবরণ জাতির সামনে তুলে ধরবেন।’

জামায়াত সরকার গঠন করলে হাদি, আবু সাইদ, আবরার ফাহাদের হত্যাকারীদের বিচার করা হবে বলেও অঙ্গীকার করেন তিনি।